টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের মারধর - The News Lion

টাকা না দেওয়ায় ব্যবসায়ীদের মারধর




দি নিউজ লায়ন ;   দুষ্কৃতীদের হামলায় রণক্ষেত্র হাওড়ার লিলুয়া। অশান্তি ছড়ালো বেলুড় বালিতে। বাড়ি দোকানে ভাঙচুর, গাড়িতে আগুন। দুষ্কৃতীদের হামলায় জখম বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশান্তির সূত্রপাত শুক্রবার। তৃণমূলের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা আদায় করছিল  বেশ কিছু দুষ্কৃতী। প্রতিবাদ করায় স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এরপরই দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা পথে নামেন স্থানীয় ব্যবসায়ী এবং তৃণমূল নেতৃত্ব। 


তখনকার মত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও শনিবার লিলুয়া পাঠক বাড়ির সামনে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে  কথা কাটাকাটি হয়। এরপরই কার্যত রণক্ষেত্র চেহারা নেয় লিলুয়া বেলুড় বালি এলাকা। তৃণমূলের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে তৃণমূল নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালানো হয়। বেশ কিছু দোকান বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। 


গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তৃণমূল যুব'র রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র বলেন, অনুষ্ঠানের নামে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছিল। সেই টাকা না দেওয়ায় কয়েকজনকে  দুষ্কৃতকারীরা মারধর করে। এর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানায় এলাকার মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.